ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষচারা বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সামিউল ইসলাম। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় যুবকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে যুবসমাজকে আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে অংশগ্রহণকারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয় এবং মাছের পোনা অবমুক্ত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল ইসলাম বলেন, **যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ ও কর্মমুখী উদ্যোগের বিকল্প নেই।** ভবিষ্যৎ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে। যুবকদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।






