সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে বিসিক জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো. সাজিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্প্রসারণ কর্মকর্তা মোহাঃ আব্দুর রহিম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে ব্যবসা নির্বাচন, সম্ভাব্যতা যাচাই, ব্যবসায়িক পরিকল্পনা, শিল্প নিবন্ধন, ঋণ সুবিধা ও অনলাইন মার্কেটিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণটি ১ থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply