জাতীয়

দাম বেড়েছে মুরগির, স্থিতিশীল সবজি

সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সব ধরনের মুরগির দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা।

এসব বাজারে গ্রীষ্মকালীন সব ধরনের সবজি গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনার গ্রীষ্মের সবজির সরবরাহ কম থাকায় দাম কিছুটা বাড়তি রয়েছে।

 

এ ব্যাপারে তালতলা বাজারের সবজি বিক্রেতা হানিফ বলেন, সবজির সরবরাহ কম থাকায় দাম বাড়তি রয়েছে। ৬০ টাকার নিচে সবজির কেজি নেই বললেই চলে।

বাজারগুলোতে বেগুন প্রকারভেদে ৭০ থেকে ৮০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, পটল ৭০ থেকে ৮০ টাকা, ধুন্দল ৭০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা ও কচুরমুখী ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

এসব বাজারে সাজনা ১২০ টাকা, ঝিঙা ৮০ টাকা, কাঁচা আম ৪০ টাকা ও কাঁচামরিচ ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

বাজারে শীতকালীন সবজি সিম ৮০ থেকে ১২০ টাকা কেজি, ফুলকপি ছোট ৫০ টাকা পিস, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, টমেটো ৩০ থেকে ৪০ টাকা, গাজর ৫০ টাকা, মুলা ৬০ টাকা ও শসা ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply