Topজাতীয়

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

বায়ুদূষণে বিশ্বের ১২২ নগরের মধ্যে আজ তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। শুক্রবার (০২ মে) বাংলাদেশ সময় সকাল ৮টায় আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার বায়ুর মান ছিল ১৬০।

বায়ুর এই মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার নিয়মিত বায়ুদূষণ পরিস্থিতি তুলে ধরে।

 

বাতাসের মান নিয়ে তৈরি করা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে ধারণা দেয়।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়।

 

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। তবে স্কোর ১০১ থেকে ১৫০ থাকলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

নিউজ ডেস্ক:

Leave a Reply