সারাদেশ

বগুড়ায় রামাইডাঙ্গা বিল দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর

বগুড়ার শেরপুর উপজেলায় রামাইডাঙ্গা বিল অবৈধ দখলদারিত্ব থেকে উদ্ধার করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী৷

 

বৃহস্পতিবার (০১ মে) সন্ধ্যার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের গোয়ালজানি এলাকায় রামাইডাঙ্গা বিলের পাড়ে এ সংবাদ সম্মেলন হয়৷

 

জানা গেছে, সুঘাট ইউনিয়নের রামাইডাঙ্গা বিলের আয়তন প্রায় ৩১.৮০ একর৷ যা খাস বা সরকারি সম্পত্তি৷ তবে বিগত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে কিছু অসাধু ব্যক্তি খাস এ জলাশয়ের গোয়ালজানি গ্রামের কোলঘেঁষা রামাইডাঙ্গা বিলের প্রায় ১৬ একর জলাশয় তাদের দখলে রাখেন৷ সেই সঙ্গে এ জলাধারটির আশেপাশের প্রায় ১০-১২ গ্রামের মানুষকে নানাভাবে জিম্মি করে রাখেন তারা৷ কেউ এর প্রতিবাদ করলে নানাভাবে পুলিশি হয়রানির শিকার হয়, মামলা-হামলার শিকার হন৷ গ্রামবাসীর প্রশ্ন- সরকারি জলাশয় কীভাবে ব্যক্তি মালিকানায় নেওয়া যায়?

 

এদিকে এক সময় বিলটি সবার জন্য উন্মুক্ত ছিল। তখন গবাদি পশুর গোসল, হাঁসের পালের জন্য বিচরণ, মাছ চাষ করে জীবিকা নির্বাহ, জমিতে পানি সেচ আর পাট ধোয়া-সব কাজের জন্য স্থানীয় লোকজন এ বিলের পানিই ব্যবহার করতেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply