সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ের ঘটনার ‘জবাব দেওয়ার ক্ষেত্রে’ ভারত যেন বিস্তৃত সংঘাতের পথে না যায় সে প্রত্যাশা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।
বৃহস্পতিবার (১ মে) ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ প্রত্যাশার কথা বলেন।
ভান্স বলেন, ‘আমাদের আশা, ভারত এই সন্ত্রাসী হামলার জবাবে এমনভাবে প্রতিক্রিয়া জানাবে, যেন তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে নিয়ে না যায়। ’
গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে অস্ত্রধারীরা হামলা চালায়।
এই ঘটনায় বন্দুকধারীদের গুলিতে নিহত হন ২৬ পর্যটক, যারা ভারতের বিভিন্ন অঞ্চল থেকে সেখানে ঘুরতে গিয়েছিলেন। ২০১৯ সালের পর এটি কাশ্মীরে সবচেয়ে ভয়াবহ হামলা।
বরাবরের মতো এই হামলার জন্যই দিল্লির নীতি-নির্ধারকরা পাকিস্তানকে দোষারোপ করেন। তারা বলেন, সীমান্তের ওপারের যোগসাজশে সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।






