সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত আনারুল বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। তার নাম মো বিল্লাল হোসেন (৩৩)।
আজ সোমবার (২৮ এপ্রিল) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিস সংলগ্ন শিবসা নদীর পশ্চিম তীরে মুচির দোয়ানি এলাকায় দুর্ধর্ষ ডাকাত দল আনারুল বাহিনীর সদস্যরা অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার (২৭ এপ্রিল) বিকাল ৫টায় কোস্ট গার্ড বেইস মোংলা এবং আউটপোস্ট নলিয়ানের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।






