সারাদেশ

সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও শাড়ি জব্দ

সুনামগঞ্জের দুটি উপজেলায় ভারত থেকে চোরাই পথে আনা নাসির উদ্দিন বিড়ি ও শাড়ি জব্দ করেছে বিজিবি। আজ সোমবার (২৮ এপ্রিল) ভোরে জেলার বিশ্বম্ভরপুর ও সদর উপজেলায় দুটি পৃথক স্থান থেকে মালিকবিহীন মালামালগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের শিয়ালডোয়ার এলাকা থেকে ভারত থেকে চোরাই পথে আনা ১০ হাজার ৮০ প্যাকেট নাসির উদ্দিন বিড়ি জব্দ করেছে চিনাকান্দি বিজিবি টহলদল। এর আনুমানিক মূল্য সাড়ে চার লাখ ২৮ হাজার ৪০০ টাকা।

অপরদিকে জেলা সদর উপজেলায় জাহাঙ্গীরনগর ইউনিয়নের চিলাউরা বিজিবি টহলদল চোরাই পথে ভারত থেকে আনা ৩৪৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। এর আনুমানিক মূল ২০ লাখ ৭০ হাজার টাকার বেশি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, ঈদ সামনে রেখে চোরাচালানি তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

আটককৃত ভারতীয় বিড়ি ও শাড়ি সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

নিউজ ডেস্ক:

Leave a Reply