বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব ও সমাজসেবক ড. মোঃ সাফিউর রহমান এখন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু। হাঁস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিসেবে সর্বস্তরের জনগণের ভালোবাসা, আস্থা ও স্বতঃস্ফূর্ত সমর্থনে তিনি দিন দিন জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন।
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সফল আইনজীবী ও ত্যাগী নেতা হিসেবে দীর্ঘদিনের পরিচিত এই জনপ্রিয় মুখ সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থেকেছেন। তার সরল জীবনযাপন, স্পষ্ট বক্তব্য ও ন্যায়নিষ্ঠ অবস্থান তাকে দ্রুতই মানুষের হৃদয়ের খুব কাছে নিয়ে গেছে।
হাট-বাজার, পাড়া-মহল্লা ও প্রত্যন্ত গ্রামীণ জনপদে গণসংযোগকালে দেখা যায়, নানা বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার সঙ্গে কথা বলছেন, নিজেদের সমস্যার কথা তুলে ধরছেন এবং উন্নত নেতৃত্বের প্রত্যাশা ব্যক্ত করছেন। মানুষের এই অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে ড. মোঃ সাফিউর রহমান বলেন, আমি ক্ষমতার লোভে নয়, মানুষের অধিকার, ন্যায়বিচার ও এলাকার উন্নয়নের জন্যই নির্বাচনে এসেছি।
এম.কম., এলএল.বি (রাজশাহী বিশ্ববিদ্যালয়), এলএল.এম এবং আইন বিষয়ে পিএইচ.ডি ডিগ্রিধারী এই প্রার্থী উন্নয়ন, ন্যায়বিচার, কর্মসংস্থান সৃষ্টি ও উলিপুর উপজেলার দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলোর স্থায়ী সমাধানে কার্যকর ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
স্থানীয়দের মতে, সৎ, সাহসী ও শিক্ষিত নেতৃত্বের যে সংকট রাজনীতিতে দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছে—ড. মোঃ সাফিউর রহমান তারই ব্যতিক্রম। জনগণের প্রত্যাশা, হাঁস মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে কুড়িগ্রাম-৩ আসনের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সব মিলিয়ে হাঁস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ড. মোঃ সাফিউর রহমান এখন কুড়িগ্রাম-৩ আসনে জনগণের আস্থার নাম, সততার প্রতীক ও উন্নয়নের আশার আলো।






