বরিশাল বিভাগের ঐতিহাসিক জনসভা সফল করতে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের গণমানুষের নেতা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকতের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ বেলস পার্ক মাঠে উপস্থিত হন।
দলের দুঃসময়ে পাশে থাকা, আন্দোলন-সংগ্রামে নিরবচ্ছিন্ন ভূমিকা রাখা এই নেতার নেতৃত্বে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—ঝালকাঠি-১ আসনে দলের শক্ত ভিত এখনো অটুট।
রাজাপুর ও কাঠালিয়ার প্রতিটি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। “ভোট দিব ধানের শীষে, দেশ বাঁচাবো ভালোবেসে”—এমন স্লোগানে উৎসবমুখর হয়ে ওঠে জনসভা প্রাঙ্গণ।
গোলাম আজম সৈকত বলেন, “দলের দুঃসময়ে আমরা কখনো পিছপা হইনি। জনগণের অধিকার রক্ষায় আমরা সবসময় মাঠে ছিলাম, আছি এবং থাকব।” তিনি আগামী ১২ তারিখের নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
নেতাকর্মীদের দৃঢ় প্রত্যয়, ত্যাগ ও ভালোবাসায় এই জনসভা প্রমাণ করেছে—ঝালকাঠি-১ আসনে দল আজ আরও শক্তিশালী, আরও সংগঠিত এবং বিজয়ের পথে অগ্রসর।






