সারাদেশ

পার্বতীপুরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালিতে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থকসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পার্বতীপুর ঢাকা মোড়স্থ নাইট কোচ স্ট্যান্ডে এ উপলক্ষে বিশাল আলোচনা সভার আয়োজন করা হয়। পরে সেখান থেকে বের করা হয় বর্ণাঢ্য র‍্যালি।

পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মমিনুল ইসলাম।

আলোচনা সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতারা বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ, যুগ্ম আহ্বায়ক মাহবুব রশিদ সংগ্রাম, সাহাদত হোসেন সাদো ও দীপঙ্কর সাহা মানিক। এছাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সিয়াম, রবিউল ইসলাম বাবু, শরিফুল ইসলাম ও মানজুর রশিদ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি দলের প্রতিষ্ঠার ইতিহাস ও দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরে ভবিষ্যতেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পার্বতীপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে সমবেত হন। তাদের উপস্থিতিতে ঢাকা মোড় এলাকা পরিণত হয় জনসমাগমে। নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

আলোচনা সভা শেষে বের করা হয় বর্ণাঢ্য র‍্যালি। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে। রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে বিপুলসংখ্যক নেতাকর্মী র‍্যালিতে অংশ নেন।

র‍্যালি চলাকালে নেতাকর্মীদের স্লোগান ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে র‍্যালি শেষ হওয়ার মধ্য দিয়ে পার্বতীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রধান কর্মসূচির সমাপ্তি ঘটে।

নিউজ ডেস্ক:

Leave a Reply