খেলাধুলা

চোটে ছিটকে গেলেও পার্টিতে ঝলমলে নেইমার

আবারও চোটে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। পিএসজি ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে গিয়েছিলেন দুই বছরের চুক্তিতে। কিন্তু চোটের কারণে দেড় বছরই মাঠের বাইরে কাটাতে হয় তাকে। এরপর চুক্তি বাতিল করে ফিরে যান শৈশবের ক্লাব সান্তোসে। তবে সেখানেও মুক্তি মেলেনি ইনজুরি থেকে। কয়েক সপ্তাহ মাঠে নামার পর ফের চোটে ছিটকে পড়েছেন এই ফরোয়ার্ড।

সোমবার ক্যাম্পেওনাতো পলিস্তার সেমিফাইনালে করিন্থিয়ান্সের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নেয় সান্তোস। বেঞ্চে থাকলেও ম্যাচে খেলতে পারেননি নেইমার। ওই ম্যাচের আগে খেলতে না পারার হতাশায় কেঁদে ফেলেন তিনি, যার ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

নিউজ ডেস্ক:

Leave a Reply