কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগের সাবেক অফিস থেকে মাসুম হোসেন (৩২) নামে আওয়ামী লীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়াও সেখান থেকে একটি ওয়ান শুটার গান, দুটি শটগানের গুলি, একটি চায়না রাইফেলের গুলি ও দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর মোড় থেকে অস্ত্র-গুলি ও ককটেলসহ তাকে আটক করা হয়। আটক মাসুম চরসাদিপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।






