আয়াতের অর্থ : ‘রাসুল বলল, হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাজ্য মনে করে। আল্লাহ বলেন, এভাবেই প্রত্যেক নবীর শত্রু করেছিলাম আমি অপরাধীদেরকে। তোমার জন্য তোমার প্রতিপালকই পথপ্রদর্শক ও সাহায্যকারীরূপে যথেষ্ট।…তারা তোমার কাছে এমন কোনো সমস্যার উপস্থিত করে না, যার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করিনি।
যাদেরকে মুখে ভর দিয়ে চলা অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হবে, তারা স্থানের দিক থেকে অতি নিকৃষ্ট এবং অধিক পথভ্রষ্ট।’ (সুরা : ফোরকান, আয়াত : ৩০-৩৪)
আয়াতগুলোতে কোরআনের ব্যাপারে অবিশ্বাসীদের আপত্তির উত্তর দেওয়া হয়েছে।
শিক্ষা ও বিধান
১. কোনো জাতি-গোষ্ঠীর দুর্ভাগ্য ও ধ্বংসের জন্য কোরআন পরিত্যাগই যথেষ্ট।
২. কোরআন অস্বীকার করা যেমন কুফরি, তেমনি একে বিশ্বাস করে কার্যত পরিত্যাগ করাও মহাপাপ।
এতে কোরআনের প্রতি উদাসীনতা ও কোরআনের সম্মানহানি হয়।
৩. আল্লাহ তাঁর পথের পথিকদের সাহায্যের জন্য যথেষ্ট। তবে তিনি স্বীয় জ্ঞান ও প্রজ্ঞার আলোকে উপযুক্ত সময়ে সাহায্য করেন।
৪. ২৩ বছরে ধীরে ধীরে কোরআন অবতীর্ণ হওয়ায় তা মুখস্থ করা, বোঝা এবং তার ওপর আমল করা সহজ হয়েছে।






