বিনোদন

ডেমি মুরও জানতেন, অস্কারটা পাবেন মাইকি

গেল মাসেই দেওয়া হয়েছে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কার। এ আসরে তাক লাগিয়েছে শন বেকারের ‘আনোরা’। সেরা ছবিসহ পাঁচটি পুরস্কার জিতেছিল ছবিটি। ছবির নাম ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেত্রীর অস্কার পেয়েছেন মাইকি ম্যাডিসন।

যদিও পুরস্কারের আগ পর্যন্ত সম্ভাবনার পাল্লা ঝুঁকে ছিল ডেমি মুরের দিকে। 

‘দ্য সাবস্ট্যান্স’-এ যে অনবদ্য অভিনয় করেছেন ডেমি, তাতে অনেকেই নির্দ্বিধায় ধরে নিয়েছিলেন, অস্কারের স্বর্ণমূর্তিটা ঘরে নিয়ে যাবেন আমেরিকান এ অভিনেত্রী। কিন্তু তা আর হলো কই। মজার ব্যাপার হলো, ডেমি মুর নিজেও আঁচ করতে পেরেছিলেন, পুরস্কারটি তিনি পাবেন না!এক  সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি বিষয়টা আঁচ করতে পেরেছিলাম এবং আমার ম্যানেজারকে ফিসফিস করে বলেছিলাম, ‘মনে হচ্ছে পুরস্কারটা মাইকির কাছেই যাবে’।

জানি না, কেন এমনটা মনে হয়েছিল। অস্থিরতা অনুভব করিনি, আমি বেশ শান্ত ছিলাম। এটাই বিশ্বাস করেছি, যা হবে, ভালোই হবে।”

ডেমি মুরের অনুমানের পেছনে অবশ্য কারণও আছে।

অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার অনেকটা দেরিতে দেওয়া হয়। এর মধ্যেই সেরা পরিচালক, সেরা সম্পাদক ও স্ক্রিনপ্লের পুরস্কার পেয়ে গেছে ‘আনোরা’। জয়ের এ ধারাবাহিকতা দেখেই হয়তো ডেমি বুঝতে পেরেছিলেন, তাঁর হাতে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠবে না। 

অপ্রাপ্তি নিয়ে ডেমি মুরের আক্ষেপ নেই। অস্কারের পরদিন তিনি মাইকিকে শুভেচ্ছাবার্তাও দিয়েছেন।

ইনস্টাগ্রামের সে বার্তায় লিখেছিলেন, ‘এটা পুরো জীবনের সফর, আমরা শুধু শুরু করলাম। আমার পুরো টিমের প্রতি কৃতজ্ঞ। এবং অনেক অভিনন্দন মাইকি ম্যাডিসন, তোমার পরবর্তী কাজ দেখার অপেক্ষায় থাকলাম।’ 

নিউজ ডেস্ক:

Leave a Reply