জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে মারামারির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে এটিকে একটি ‘সন্ত্রাসী হামলা’ বলে দাবি করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) রাজধানীর কাফরুলের ইব্রাহীমপুরে ‘দ্যা বুফে প্যালেস’ রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেল ৫টার পর অনুষ্ঠান শুরু হলে কিছুক্ষণ পরেই সভাস্থলে হট্টগোল শুরু হয়। এতে সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়
এক পর্যায়ে কয়েকজনকে লাঠি ও কাঁচের প্লেট ছুড়ে মারতে দেখা যায়। এতে কয়েকজন রক্তাক্ত হন এবং উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।






