জ্বীন ৩’ ছবি নিয়ে ঈদে আসছেন নুসরাত ফারিয়া। ছবিটির পোস্টার ও একটি গান প্রকাশিত হয়েছে। গত সোমবার ছবির ‘কন্যা’ শিরোনামের গানটি প্রকাশের পর পর্দায় সজল ও নুসরাত ফারিয়ার রসায়ন উপভোগ করেছেন ভক্তরা।
গানটি প্রকাশের এক দিন পর বাংলাদেশের বরেণ্যে সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর ফেসবুকে শেয়ার করেছেন। তা দেখে কেঁদেছেন ছবির নায়িকা নুসরাত ফারিয়া।
মঙ্গলবার রাতে রুনা লায়লা তাঁর ফেসবুকে গানটি শেয়ার করে লিখেছেন, ‘খুবই সুন্দর। অভিনন্দন ইমরান-কনা এবং ফারিয়া ও সজল। ভালো লেগেছে।’






