জনপ্রশাসন এবং মাঠ প্রশাসনের নন-ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের অভিন্ন নিয়োগ বিধিমালা না করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (৬ মে) অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মন্ত্রণালয়/বিভাগের কাজের প্রকৃতি, ব্যপ্তি ও পরিধির সঙ্গে মাঠ প্রশাসনের কাজের কোনো মিল নেই। এমনকি মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোর সঙ্গে মাঠ প্রশাসনের সাংগঠনিক কাঠামোর মিল নেই।
আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মো. নজরুল ইসলাম বলেন, এটি করা হলে সচিবালয়ে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নসহ কর্মচারীদের সরকারের মুখোমুখি দাঁড় করানোর জন্য এটি একটি কুটকৌশল হতে পারে। তিনি এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন।






