চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ হজযাত্রী। বুধবার সকাল পর্যন্ত মোট ৮০টি হজ ফ্লাইটে ৩২ হাজার ৫৮৮ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৩৭টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২৭টি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৬টি।
বুধবার সকালে হজ পোর্টালে প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।






