জাতীয়

বৈচিত্র্য নিয়ে জাতির জীবনে ফিরে আসে পহেলা বৈশাখ: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আবহমানকাল ধরে নানা রূপ ও বৈচিত্র্য নিয়ে জাতির জীবনে বারবার ফিরে আসে পহেলা বৈশাখ। নববর্ষের উৎসবের সঙ্গে প্রকৃতির উচ্ছ্বাস ও প্রাণের উজ্জীবন যুগ যুগ ধরে যুক্ত।

এ উৎসব আমাদের হৃদয়ে জাগায় স্বজাতির অতীত গৌরব ও ঐশ্বর্যের স্মৃতি।

রোববার (১৩ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি এসব কথা বলেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply