জাতীয়বিনোদন

চারুকলার ঘটনায় নিরাপত্তার দায়িত্বে গাফিলতি পেলে ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, তাদের দায়িত্ব পালনে কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

রোববার (১৩ এপ্রিল) সকালে রমনা বটমূলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। বাংলা নববর্ষ-১৪৩২ উৎসব উদযাপনে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা— নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়ে যাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক বলেন, যে ঘটনা ঘটেছে, সেটির তদন্ত হবে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply