জাতীয়

ঈদের চাঁদ আকাশে সালামি দিন বিকাশে’

ভাগনে-ভাগনি, ভাতিজা-ভাতিজি, জুনিয়র সহকর্মী, এলাকার ছোট ভাইবোন, পাড়া-প্রতিবেশী সব মিলিয়ে অন্তত শখানেক ব্যক্তিকে ঈদের সময় সালামি দেন ব্যবসায়ী রাশেদুল আলম। তাদের কেউ থাকেন কাছে, কেউবা দূরে। তবে সবার সঙ্গেই সমানভাবে আনন্দ ভাগ করে নিতে চান তিনি। এবার আগে থেকেই বিকাশে সেন্ড মানি গ্রুপ তৈরি করে রেখেছেন, যাতে ঈদের চাঁদ দেখার পর এবং ঈদের দিন সকালে গ্রুপ সেন্ড মানির মাধ্যমে প্রিয়জনদের সালামি দিতে পারেন। রাশেদুল বলেন, ‘এক সময় চকচকে টাকায় সালামি দেওয়া হতো; কিন্তু গত কয়েক বছর ধরে বিকাশেই দিই সালামি। সালামির রূপান্তর ঘটেছে ক্যাশ থেকে ডিজিটালে। তবে আনন্দ কমেনি এতটুকুও।

মুসলিম দেশগুলোয় বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইরানে বহু আগে থেকেই ঈদ উদযাপনের অন্যতম অনুষঙ্গ হয়ে আছে সালামি। সালামি বা ঈদি নামে পরিচিত এই প্রথায় বড়দের কাছ থেকে ছোটদের ‘বকশিশ’ পাওয়া ঈদের খুশিকে বহু গুণ বাড়িয়ে তোলে। চিরাচরিত সেই প্রথায় প্রযুক্তির ছোঁয়া লেগেছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের কল্যাণে। গত কয়েক বছর ধরেই দেশের সব ধরনের মানুষের কাছে ঈদ উদযাপনে অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে বিকাশে সালামি।

নিউজ ডেস্ক:

Leave a Reply