সারাদেশ

মধ্যরাতে যৌথ বাহিনী-সন্ত্রাসী গোলাগুলি

খুলনায় যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার (এসি) আজম খান।

রোববার (৩০ মার্চ) মধ্যরাতে নগরীর আরামবাগ এলাকার একটি বাড়ি ঘেরাও করে সন্ত্রাসীদের আড্ডাখানায় এই অভিযান পরিচালনা করা হয়।

খান বলেন, প্রথমে সংবাদ পাই সন্ত্রাসীরা ঘটনাস্থলে বৈঠক করছিল। তাৎক্ষণিকভাবে আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের ঘেরাও করি। একইসঙ্গে যৌথ বাহিনীকে সহায়তা নেওয়া হয়। যৌথ বাহিনী এসে সন্ত্রাসীদের ঘেরাও করে। এ সময় সন্ত্রাসীরা আমাদের ওপর গুলিবর্ষণ করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় ৪ জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি বলেও উল্লেখ করেন তিনি।

নিউজ ডেস্ক:

Leave a Reply