জাতীয়

এনসিপি নেতাকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি কমিটির সদস্য খোকন হাওলাদারকে তুলে নিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গত রোববার বিকেলে ভোলার লালমোহন মডেল মসজিদ এলাকা থেকে তাকে তুলে নিয়ে কলেজ রোডের বাগানে মারধর করা হয়েছে।

এ সময় ছিনিয়ে নেওয়া হয়েছে খোকনের সঙ্গে থাকা মোবাইলে ফোন ও পরিবারের জন্য করা নিত্যপণ্যের বাজারের ব্যাগ। খবর পেয়ে স্বজনরা গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার জন্য বিএনপির প্রতি অভিযোগের আঙুল তুলেছেন আহত খোকন হাওলাদার। তবে উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলের দাবি, এ হামলার সঙ্গে বিএনপির কেউ জড়িত নন।

নিউজ ডেস্ক:

Leave a Reply