সারাদেশ

কিস্তি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে মারধর

কিস্তির টাকা পরিশোধের কথা বলে ফোন করে ডেকে নিয়ে এনজিওকর্মীকে মারধর করা হয়েছে। ঋণগ্রহীতার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তাকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

সোমবার দুপুরে কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ডে শফিকুল ইসলামের ওপর হামলার ঘটনাটি ঘটে। তিনি সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি নামে একটি প্রতিষ্ঠানের খোকসা ব্রাঞ্চের ক্রেডিট অফিসার। অভিযুক্ত মিথুন আলী বেতবাড়িয়া গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে।

জানা গেছে, সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি থেকে ১ লাখ টাকা ঋণ নেন বেতবাড়ি গ্রামের মিথুন আলী; যা ১২ কিস্তিতে পরিশোধের কথা ছিল। ওই ব্যক্তি পাঁচ কিস্তির টাকা দিয়ে টালবাহানা শুরু করেন। সোমবার দুপুরে গ্রাহক মিথুন তাঁর ঋণের কিস্তি পরিশোধের কথা বলে ক্রেডিট অফিসার শফিকুল ইসলামকে ফোন করে বাসস্ট্যান্ডে ডেকে নেন। জনসমক্ষে দু’জনের মধ্যে কথা চলাকালে মিথুন ও তাঁর এক সঙ্গী মিলে শফিকুলকে মারধর করেন। স্থানায়ীরা আহত শফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখানে ভর্তি রাখা হয়। ঘটনাস্থল থেকে হামলাকারী মিথুনকে আটক করে জনতা। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

নিউজ ডেস্ক:

Leave a Reply