জাতীয়

থানায় ঢুকে মারধর, মনে নেই ফাহিমের!

খুনের’ খবর শুনে রাজধানীর পল্লবী থানায় গিয়ে পুলিশ ও সেবাপ্রত্যাশীদের মারধর করার কথা আড়াই ঘণ্টা পর বেমালুম ভুলে যান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুর রাজ্জাক ফাহিম! পরিস্থিতি শান্ত হওয়ার পর পুলিশ তাঁর কাছে জানতে চায়, কেন তিনি এমন কাণ্ড ঘটালেন? জবাবে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আমি আপনাদের মেরেছি? কখন মারলাম? আমি তো কিছুই মনে করতে পারছি না।’ তাঁর আচরণের এমন অদ্ভুত পরিবর্তন দ্বিধায় ফেলেছে পুলিশকে। তদন্ত-সংশ্লিষ্টদের ধারণা, তিনি স্কোপোলামিন নামক রাসায়নিকের (শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত) প্রভাবে মারধরের ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।

 

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম সমকালকে বলেন, সোমবার রাতে ওই যুবক থানায় ঢুকে যখন আমার সঙ্গে কথা বলেন, তখন তিনি অত্যন্ত উগ্র আচরণ করেন। পরে তিনি অন্যদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। এক পর্যায়ে তো মারধর শুরু করেন। তখন তাঁর এমন কর্মকাণ্ড আমাদের কাছে সন্দেহজনক মনে হয়। আবার পরিস্থিতি শান্ত হওয়ার পর তিনি যেন এক অন্য মানুষ। আমাদের প্রশ্ন করেন, কী হয়েছে? আমি এখানে কেন? তাঁকে বলা হয়, তিনি পুলিশসহ অন্যদের মারধর করেছেন বলে তাঁকে আটক করা হয়েছে। তখন তিনি বিস্ময় প্রকাশ করে জানান, এমন কিছু তাঁর মনে নেই!

নিউজ ডেস্ক:

Leave a Reply