গাজীপুরে তিন পোশাক কারখানায় গতকাল বুধবার শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। দুটি ঘটনায় দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। অন্যটির ক্ষেত্রে দাবি না মানায় ভাঙচুর চালিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বাঘের বাজারে শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্না গতকাল ভোরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত হন। এ খবর ছড়িয়ে পড়লে গোল্ডেন রিফিট গার্মেন্ট লিমিটেডের শ্রমিকরা সকাল ৮টায় সড়কে অবস্থান নেন। প্রায় চার ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। ট্রাকচালককে গ্রেপ্তার ও নিহতের পরিবারের সদস্যদের ভরণপোষণসহ ক্ষতিপূরণের দাবি জানান।






