জাতীয়

ছাত্র আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মো. ইমন হাসানকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গুলশান থানাধীন শাহাজাদপুর বাঁশতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গুলশান থানা সূত্রে জানা যায়, গত ২২ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে প্রগতি সরণির মূল সড়কে নর্দা ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশে অসংখ্য ছাত্র-জনতার বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে পিস্তলসহ বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ হামলা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের হামলায় ফাহিম হোসেন জুবায়েদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় ফাহিম হোসেন জুবায়েদের বাবা বাদী হয়ে গত ৫ অক্টোবর গুলশান থানায় একটি মামলা করেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply