Topজাতীয়

সারাদেশে সোমবার মানববন্ধন

  1. সারাদেশে সোমবার মানববন্ধ কর্মসূচি পালন করবে ছাত্রদল

সারাদেশে সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করবে ছাত্রদল

সারাদেশে সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করবে

দেশব্যাপী নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে আগামীকাল সোমবার সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান মানববন্ধন কর্মসূচি পালন করবে ছাত্রদল।

রোববার (৯ মার্চ) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে আগামী সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে।

বার্তায় আরও বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির রোববার এ কর্মসূচি ঘোষণা করেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply