জাতীয়

বিমান তৈরি করা জুলহাসের পাশে দাঁড়ালেন তারেক রহমান

  1. মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লার তৈরি করা বিমান আকাশে ওড়ানোর পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসা করছেন অনেকেই। ভিডিওটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসার পর সেই তরুণ জুলহাস মোল্লার সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান।

বুধবার (০৫ মার্চ) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভেরিফাইড পেজ (Bangladesh Nationalist Party-BNP) থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বুধবার (০৫ মার্চ) সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকার জুলহাস মোল্লার সঙ্গে সাক্ষাৎ করেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ‘তারেক রহমান’ এর নির্দেশনায়— নিজের গ্রামে বসে বিমান তৈরি করা যুবক জুলহাস মোল্লার সঙ্গে সাক্ষাৎ করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ব দেখল হার না মানা এক যুবকের দৃঢ় সংকল্প, বাংলার আকাশে লিখে দিল সে আকাশ জয়ের গল্প, এই উড়ে চলা- তার স্বপ্ন জয়ের পর্ব।’

Leave a Reply