Topজাতীয়

তল্লাশির নামে গুলশানে বাড়িতে তছনছ-ভাঙচুরের ঘটনায় আটক ৩

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন— শাকিল খন্দকার (২৪), জুয়েল খন্দকার (৪৮), শাকিল আহমেদ (২৮)।

মঙ্গলবার (৪ মার্চ) মধ্যরাতে ২০-২৫ জনের একটি দল দরজা ভেঙে ওই বাসায় প্রবেশ করে।

তাদের দাবি করে, ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র এবং আওয়ামী লীগের সহযোগীদের লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু তল্লাশির নামে তারা বাসাটি তছনছ, ভাঙচুর এবং লুটপাটের চেষ্টা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯৯৯ নম্বরে কল পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন গুলশান থানার ওসি, গুলশান জোনের ডিসি এবং সেনাবাহিনীর সদস্যরা। তারা ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করেন এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply