চাকরিজাতীয়

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভারে বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তৈরি পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার সড়কে ব্যাপক যানজটের কারণে ভোগান্তিতে পড়েছে মহাসড়কের চলাচলরত বিভিন্ন যানবাহনের যাত্রীরা।

রবিবার (২ মার্চ) রাত ৮টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় এই মহাসড়ক অবরোধ করেন স্থানীয় প্রতীক অ্যাপারেলস লিমিটেড কারখানার পাঁচ শতাধিক শ্রমিক।

বিক্ষুব্ধ নারী শ্রমিক আয়েশা আক্তার বলেন, প্রতি মাসের বেতন নিয়মিত পরিশোধ করলেও কারখানা কর্তৃপক্ষ গত জানুয়ারি মাসের বেতন এখনো পরিশোধ করেননি

Leave a Reply