নারায়ণগঞ্জের রূপগঞ্জে শফিকুল ইসলাম শফিক নামে এক যুবদল কর্মীর বাড়িতে গুলিবর্ষণের তথ্য পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার তারাব পৌরসভার কর্নগোপ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জাফর আলী নামে এক পথচারী গুলিবিদ্ধ হন।
হামলার জন্য রিয়াজ হোসেন নামে আরেক যুবদল কর্মীকে দায়ী করেছেন শফিকুল ইসলাম। তাঁর অভিযোগ, রিয়াজ এলাকার চিহ্নিত সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। এটা অস্বীকার করায় রিয়াজ ক্ষিপ্ত হয়ে হত্যার হুমকি দেন।






