বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সময়ের প্রয়োজনে সংস্কার আনতে হবে। তাই বলে, সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না, যেটা আমাদের গণতন্ত্রকে বিঘ্নিত করবে।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
সভায় আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে মহানগর বিএনপির সম্মেলন সম্পন্নের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া ১৫ জানুয়ারির মধ্যে মহানগরীর অর্ন্তগত ৩১টি ওয়ার্ড ও তিনটি ইউনিয়ন কমিটির পদবিন্যাসের সিদ্ধান্ত হয়। সভা থেকে চলতি জানুয়ারি মাসের ২৫তারিখের মধ্যে মহানগরীর ৫টি থানার পুর্নাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।
সভা থেকে সাবেক বিএনপির ব্যানারে খুলনা বিএনপির নামে যারা নগরীতে চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
সভা থেকে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা নির্যাতন, নিপীড়ন জুলুম করেছে; যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
সভা থেকে খুলনার আইন-শৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে আইন-শৃঙ্খলার উন্নয়নের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করা হয়।