আন্তর্জাতিক

নিজ দেশেই বিমান হামলা চালালো ভারত

ভারত-পাকিস্তান চরম উত্তেজনার মধ্যেই নিজ দেশের মধ্যেই এক আবাসিক এলাকায় বিমান হামলার মতো ঘটনা ঘটিয়েছে ভারত। তবে বিমান বাহিনীর দাবি, এটি একটি ‘দুর্ভাগ্যজনক অসাবধানতা’।

 

শুক্রবার (২৫ এপ্রিল) মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরী জেলায় এ হামলার ঘটনা ঘটে।

 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মনোজ সাগরের বাড়িতে বিমান বাহিনীর একটি জেট থেকে ভারী ধাতব বস্তু পড়েছিল। যার কারণে বাইরের দুটি কক্ষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। শিবপুরীর পুলিশ সুপার আমান সিং রাঠোর জানিয়েছেন, বাড়িতে থাকা চারজনের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে রয়েছে।

 

এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে, আইএএফ বলেছে, বিমান থেকে একটি অ-বিস্ফোরক বায়বীয় স্টোরের অসাবধানতাবশত ড্রপের কারণে এমনটি হয়েছে। সম্পত্তির ক্ষতির জন্য দুঃখ প্রকাশও করেছে তারা। এ ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানায় আইএএফ।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ১১টার দিকে শিক্ষক মনোজ সাগরের বাড়ির ছাদে একটি ভারী বস্তু পড়ে। সাগর তার সন্তানদের নিয়ে ঘরের ভিতরে খাবার খাচ্ছিলেন। তার স্ত্রী রান্নাঘরে থাকা অবস্থায় বিকট বিস্ফোরণে ছাদটি ফেটে যায় এবং উঠানে প্রায় আট থেকে ১০ ফুট গভীরে একটি গর্ত তৈরি হয়।

এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শিবপুরী জেলার পিছোর শহরে বাড়ির দুটি কক্ষ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসাবশেষ কাছাকাছি পার্ক করা একটি গাড়ির উপর পড়েছে। বিস্ফোরণের ফলে কম্পন অনুভূত হয়েছে আশেপাশের বাড়িতেও। ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘেরাও করে রেখেছে পুলিশ।

নিউজ ডেস্ক:

Leave a Reply