সারাদেশ

মেলার আড়ালে জুয়া-অশ্লীল নৃত্য, ক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিল প্যান্ডেল

গাইবান্ধার সুন্দরগঞ্জে বৈশাখী মেলার আড়ালে চলছিল জমজমাট জুয়ার আসর ও অশ্লীল নৃত্য। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী প্যান্ডেল ভেঙে তাতে আগুন ধরিয়ে দেয়। তবে পরিস্থিতির বুঝতে পেরে আয়োজক ও জুয়ারীরা আগেই পালিয়ে যাওয়ায় কেউ আটক বা হতাহত হয়নি।

 

শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের কৈ কাশদহ গ্রামের মটেরকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

স্থানীয়রা জানান, বৈশাখ উপলক্ষে গ্রামের একটি খোলা মাঠে সাত দিনের মেলার আয়োজন করা হয়। দিনের বেলায় দোকানপাট ও ম্যাজিক শো থাকলেও সন্ধ্যার পর এক ঝলমলে প্যান্ডেলে চলে নাচ-গান ও অশ্লীল নৃত্য। পাশাপাশি বসানো হয় ফর-ডাবু দিয়ে জমজমাট জুয়ার আসর।

 

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় জাকির মিয়া ও গোলজার মেম্বারের নেতৃত্বে এসব অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল। মেলার জন্য প্রশাসনের অনুমতিও নেওয়া হয়নি। আয়োজকদের কাছ থেকে ঘুষ নেওয়ার কারণে পুলিশ নীরব ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ ওঠে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল হুদা ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারদের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply