Topআন্তর্জাতিক

ইরাকের নাজাফে খামেনির জানাজার শোভাযাত্রা জনসমুদ্র

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার শোভাযাত্রা ইরাকের নাজাফ শহরে শুরু হয়েছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

তেহরান ও কোম শহরে কয়েক দিন ধরে রাষ্ট্রীয় মর্যাদায় শোকানুষ্ঠান শেষে বুধবার খামেনির মরদেহ ইরাকে নেওয়া হয়। ইরাকের ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের অনুরোধে সেখানে আঞ্চলিক পর্যায়ে শেষ শ্রদ্ধা জানানোর এই আয়োজন করা হয়েছে।

তাসনিমের খবরে বলা হয়েছে, খামেনির শেষযাত্রায় অংশ নিতে নাজাফের রাস্তায় লাখো শোকাহত মানুষ জড়ো হন। শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষের ঢলে পুরো শহর জনসমুদ্রে পরিণত হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খামেনি ও তাঁর পরিবারের সদস্যদের মরদেহ বহনকারী গাড়িটিকে ঘিরে হাজার হাজার মানুষ হাঁটছেন। শোভাযাত্রাটি ইমাম আলীর পবিত্র মাজারের দিকে এগিয়ে যায়।

আরও কিছু ভিডিওতে ইমাম আলীর মাজারে খামেনি ও তাঁর পরিবারের সদস্যদের মরদেহের জানাজার নামাজের সময় উপস্থিত মানুষের আবেগঘন মুহূর্তও দেখা গেছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply