ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে গিয়ে রুশ বাহিনীর হাতে ধরা পড়া এক অস্ট্রেলিয়ান নাগরিককে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার অধিকৃত পূর্ব ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত একটি আদালত ৩৩ বছর বয়সী অস্কার জেনকিন্সকে ভাড়াটে সেনা হিসেবে লড়াই করার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে।
মেলবোর্নের এই স্কুলশিক্ষক ২০২৩ সালের ডিসেম্বর মাসে ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে ধরা পড়েন। রাশিয়ান কৌশুলিরা জানান, তিনি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পৌঁছান এবং তাকে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে প্রতি মাসে ৬ লাখ থেকে ৮ লাখ রুবল (প্রায় ৫,৫০৪ পাউন্ড থেকে ৭,৩৩৯ পাউন্ড) পারিশ্রমিক দেওয়া হতো।
জানুয়ারিতে জনকিন্সকে আটকের পর হত্যা করা হয়েছে এমন প্রতিবেদনের জন্য রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে অস্ট্রেলিয়া। এরপর থেকে অস্ট্রেলিয়া সরকার বার বার তার মুক্তির আহবান জানিয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ‘আমরা জেনকিন্সের পক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘৃণ্য শাসনের বিরুদ্ধে আমাদের বক্তব্য জোরালোভাবে উপস্থাপন করে যাব।






