Topজাতীয়

আছিয়া ধর্ষণ মামলার চার্জশিট আজই দাখিল করা হবে: আইন উপদেষ্টা

মাগুড়ার শিশু আছিয়া ধর্ষন মামলার চার্জশিট প্রস্তুত হয়েছে। আজই তা আদালতে দাখিল করা হবে। এর ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রোববার (১৩ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, মডেল মেঘলা আলমকে স্বরাষ্ট্র মন্ত্রনালয় ডিটেনসন দিয়েছিল। তাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে তা সঠিক হয়নি। বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। তার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। সেটি নিয়ে পুলিশ তদন্ত করেছে।

 

বাংলাদেশ থেকে ২ বিলিয়ন ডলার চুরি করার পরিকল্পনা করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, শেষ পর্যন্ত হ্যাকিংয়ের মাধ্যমে ৮৮ মিলিয়ন ডলার চুরি করা হয়েছিলো। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য পরিকল্পনা হয়েছিল। এই পরিকল্পনায় জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply