আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ মার্চ) এ তথ্য জানান তিনি।
প্রধান উপদেষ্টা জানান, আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে না, তবে দলটির যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার করা হবে।
নির্বাচনের সময়সীমা নিয়ে তিনি বলেন, নির্বাচনের জন্য দু’টি সময়সীমা ঠিক করা হয়েছে, এই সময়সীমা পরিবর্তন হবে না। বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ভুলতথ্য ভারতের মিডিয়া থেকে প্রচারিত হচ্ছে বলে জানান তিনি।






