সারাদেশ

মাকে বারবার বলেও বিশ্বাস করানো যায়নি, বোনকে ধর্ষণের অভিযোগে ভাই গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় নববিবাহিত কিশোরী আপন বোনকে দুই মাস ধরে ধর্ষণের অভিযোগে করা মামলায় সুজন মণ্ডল (২২) নামে ভুক্তভোগীর বড় ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সুজন মণ্ডল উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া আশ্রয় পল্লীর রঞ্জু মণ্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, সুজনের বাবা রঞ্জু মণ্ডল প্রায় ১৩ বছর আগে মারা গেছেন। এরপর থেকে সুজন তার মা ও ওই বোনকে (১৫) নিয়ে চুনিয়াপাড়া আশ্রয়ণ পল্লীর সরকারি ঘরে বসবাস করতেন। সুজন মণ্ডল তার মা, বোন ও বৃদ্ধা নানীকে নিয়ে প্রতিদিন একই ঘরে ঘুমায়। এ অবস্থায় প্রায় ৪ মাস আগে সুজন মণ্ডল তার বোনকে পাশের গ্রামে বিয়ে দেয়। কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় প্রায় ২ মাস আগে ভুক্তভোগী মেয়েটি চুনিয়া-পাড়ায় ভাইয়ের বাড়িতে ফিরে আসে। সেই থেকে ভাইয়ের বাড়িতেই অবস্থান করছেন ওই তিনি।

নিউজ ডেস্ক:

Leave a Reply