চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় পুলিশ দেখে হার্ট অ্যাটাকে লাল মিয়া (৬০) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
রোববার (২ মার্চ) বিকেলে থানার কুসুমবাগ আবাসিকের ডেবার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। লাল মিয়া ওই এলাকার রাজীব ভবনের নিচতলায় মুদির দোকান করতেন। একই ভবনে তিনি থাকতেনও। লাল মিয়া ডেবারপাড় ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিল।






