সারাদেশ

সড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় অজ্ঞাতপরিচয়ের এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে বারখাইন ইউনিয়নের ঝিওরী এলাকায় আনোয়ারা-বাঁশখালী আঞ্চলিক সড়কের পাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে সড়কের পাশে একজন নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা তাঁর পরিচয় শনাক্ত করতে না পারায় পুলিশে খবর দেয়। পরে আনোয়ারা থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আনোয়ারা সার্কেলের সহকারী কমিশনার সোহানুর রহমান সোহাগ ও আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

Leave a Reply