কাশ্মীরের পেহেলগামে হামলার ইস্যুতে পাকিস্তানি তারকা হানিয়া আমির ও মাহিরা খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়েছে। এবার একই কারণে ভারতে নিষিদ্ধ হলেন আতিফ আসলাম, রাহাত ফতেহ আলী খান ও ফাওয়াদ খান।
শুক্রবার তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো ভারতে নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া বেশ কিছু শিল্পীর প্রোফাইল হাইড করে রাখা হয়েছে যেমন— সানাম সাঈদ, বিলাল আব্বাস, ইকরা আজিজ, ইমরান আব্বাস এবং সজল আলিসহ আরো অনেকের।
তার জেরে হানিয়া আমির ও মাহিরা খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়।
তাদের অ্যাকাউন্ট ব্লক করার এক দিন পরই শুক্রবার ফাওয়াদ খান, রাতে ফতেহ আলী খান ও আতিফ আসলামের অ্যাকাউন্ট ব্লক করা হয়। ভারতে এসব তারকার অসংখ্য অনুরাগী ও ভক্ত রয়েছেন। তাদের সামাজিক মাধ্যম বাতিল হওয়ায় মন খারাপ তাদেরও।






