সারাদেশ

মাদারীপুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

মাদারীপুরের রাজৈরে ধান কেটে বাড়ি ফেরার সময় বজ্রপাতে কাজল বাড়ৈ (১৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাজিতপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ২৫০ শয্যা জেলা হাসপাতালে দায়িত্বরত মাদারীপুর সদর মডেল থানার এএসআই রাজ্জাক। নিহত কৃষক একই গ্রামের জ্ঞান বাড়ৈ এর ছেলে।

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে কমলাপুর গ্রামের নিজজমি থেকে ধান কাটতে বাবার সঙ্গে যান কাজল। পরে হঠাৎ করে তুমুল বেগে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় তার কাছাকাছি বজ্রপাত পতিত হয় এবং তার গায়ে এসে লাগে। এতে তিনি জ্ঞান হারিয়ে জমির মধ্যে লুটিয়ে পড়ে যান।
পরে গুরুতর আহত অবস্থায় তার বাবাসহ অন্যান্য কৃষকেরা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কাজলকে মৃত ঘোষণা করেন। 

নিউজ ডেস্ক:

Leave a Reply