আরিফুল ইসলাম ভটা সদর উপজেলার বারঘরিয়া মাষ্টারপাড়া গ্রামের মো. দুলালের ছেলে। স্বাধীন নন্দী শহরের শিবতলা কর্মকারপাড়া মহল্লার মৃত অনীল চন্দ্র নন্দীর ছেলে।
তিনি বলেন, গত ১৮ এপ্রিল দিবাগত রাত ১১ টার হতে ১৯ এপ্রিল ভোর সাড়ে ৫টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহরের ১ নম্বর ওয়ার্ডের নয়াগোলা গাইনপাড়া মহল্লার বাসিন্দা এবং ফার্নিচার ব্যবসায়ী মোমিনুল ইসলামের বাড়িতে দুঃসাহসিক চুরি হয়। চোর দোতলার বারান্দার দরজা ভেঙে শয়নকক্ষে প্রবেশ করে ওয়ার্ডরোব ও শোকেস থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় ১৯ এপ্রিল রাতে ওই ব্যবসায়ী অজ্ঞাতনামাদের আসামি করে সদর থানায় মামলা করেন।
মামলার পর পুলিশ অভিযান শুরু করে ২১ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে ভটাকে জেলার নাচোল উপজেলা থেকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে তার বাড়ি থেকে কিছু স্বর্ণালংকার উদ্ধার হয়। এ ছাড়া তার দেওয়া তথ্যে শিল্পী জুয়েলার্স থেকে উদ্ধার হয় কিছু ভাঙ্গা (ঝুর) পাকা স্বর্ণ।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ভটার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ১৯টি চুরি, মাদক ও মারামারির মামলা রয়েছে।
এর আগেও তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে। বারবার সে জামিনে বেরিয়ে এসে আবারো চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে তোলা হয়েছে।
ভটার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। মামলার তদন্ত চলছে ও চুরির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে, বলেন তিনি।






