সারাদেশ

চট্টগ্রামে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে তরুণীকে হত্যা, সেই যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে নানার বাড়িতে বেড়াতে যাওয়া তরুণীকে নৃশংসভাবে খুনের ঘটনায় জড়িত সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে কক্সবাজারের রামু থানার রশিদনগর ইউনিয়নের কাদমরপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবক হলেন- সাতকানিয়া থানার খাগরিয়া ইজ্জত বর বাড়ির মৃত সৈয়দ আহম্মদের ছেলে নাজিম উদ্দিন (৩০)। তিনি সম্পর্কে ওই তরুণীর আপন খালাতো মামা। গত ৮ এপ্রিল গভীর রাতে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় নানার বাড়িতে খুন হন তামান্না নাহিদ ইয়া ওরফে আরজু আক্তার (২০)। তরুণীকে ধর্ষণে ব্যর্থ হয়ে খুন করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। তবে গ্রেপ্তারের পরও মুখ খোলেনি ওই যুবক।

নিউজ ডেস্ক:

Leave a Reply