সারাদেশ

বাড়িতে বিদেশি অস্ত্র-গুলি লুকিয়ে রেখেও পাড় পেল না লাল্টু

মেহেরপুরের গাংনীতে বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ লাল্টু বিশ্বাস (৪০) নামের একজনকে আটক করেছে যৌথ বাহিনী।

আজ শুক্রবার (১১ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়ণপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, লাল্টু বিশ্বাস নিজ বাড়িতে অস্ত্র নিয়ে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে ৭ দশমিক ৬৫ মিলিমিটার সাইজের একটি বিদেশি পিস্তল (Made in USA), দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মেহেরপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন রওশন আলম ও লেফটেন্যান্ট মিনহাজের নেতৃত্বে যৌথ বাহিনী এবং গাংনী থানা পুলিশের একটি টিম অভিযানটি পরিচালনা করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply