সারাদেশ

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মশিউর রহমান পলাশ এর মাদক (ইয়াবা) সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর ৪ মিনিট ২ সেকেন্ড এর ভিডিওতে দেখা যায় একটি কক্ষে বসে মশিউর রহমান পলাশ ইয়াবা সেবন করছেন। ভিডিও বিশ্লেষণ করে বোঝা যায় পলাশ এর সাথে থাকা কোন ব্যক্তি ভিডিওটি তার অজান্তে রেকর্ড করেছেন।

এদিকে পলাশের বিরুদ্ধে আগে থেকেই মাদক সেবন ও বিক্রির অভিযোগ থাকলেও তা নিয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিলো না। তবে মাদক সেবনের ভিডিও প্রকাশ পাওয়ার পর তা পুরো জেলা জুড়েই বাউফল উপজেলা যুবদলের এই সিনিয়র নেতাকে নিয়ে চলছে নানামুখী আলোচনা।

এদিকে ভিডিও প্রকাশের পরপরই পটুয়াখালী জেলা যুবদল কিছুটা বিব্রত অবস্থার মধ্যে পরেছে। এ বিষয়ে সাংগঠনি পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রের সাথে যোগাযোগ শুরু করেছেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply