দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলাধীন ১৪৫ জেএল ভুক্ত দৌলতপুর মৌজার ১১২৫ নং দাগের. ৯৪ একর খাস জমির মধ্যে ০. ৯০ একর খাস জমি নিজ নামে কবুলিয়ত দলিল করে দখলের চেষ্টা করছে উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা ভূমিদস্যু আব্দুল মোত্তালেব।
উল্লেখ্য আব্দুল মোত্তালেব এর নিজ নামে আর.এস ১২৬ ও ৮০৮ খতিয়ানে ৫.৩০ একর নিজস্ব জমি রয়েছে, তার পিতার নামে এস.এ ১০৮,১১০,২৩২,২৩৩ খতিয়ানে ২.৫৫ একর জমি রয়েছে এছাড়াও তার ছেলের নামেও রয়েছে অনেক জমি। এসব জমির তথ্য গোপন রেখে ভূমিদস্যু আব্দুল মোত্তালেব সরকারের কাছে ভূমিহীন সেজে খাস জমির কবুলিয়ত দলিল করে নেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনের সঙ্গে কথা বলে জানা যায় আব্দুল মোত্তালেব অন্যায় ভাবে জমিটি লিজ নিয়েছেন যা বাতিলযোগ্য এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা যায়। সে প্রেক্ষিতে স্থানীয় সচেতন ব্যক্তি হিসেবে অবসর প্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মোহাম্মদ ইমরান মোল্লা সহকারী কমিশনার (ভূমি) চিরিরবন্দর, দিনাজপুর বরাবর আবেদন করেছেন নালিশী জমিটির কবুলিয়ত দলিল বাতিল করে সরকারের আয়ত্তে নেওয়ার জন্য।
স্থানীয় সাধারণ জনগণের দাবী সরকারি খাস জমিটি ভূমিদস্যুর হাত থেকে উদ্ধার করে দৌলতপুর গ্রামে অসহায় দুস্তদের জন্য একটি করবস্থান করার।






